শিক্ষা

প্রশাসনের নাম ভাঙ্গিয়ে জরিমানা আদায়

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নিরাপত্তাকর্মীদের থেকে জরিমানা করে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। আদায়কৃত টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা না দিয়ে নিজেদের মতো করে ভাগ করে নিয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন: মাদারীপুরে ৬ শয্যার বিপরীতে ৪৫ রোগী

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ঝিনাইদহ আনসার সদস্যদের বিরুদ্ধে ক্যাম্পাসের অভ্যন্তরের কিছু গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ পরে বিষয়টি নিশ্চিত হয়ে আনসার সদস্যদের কাছ থেকে জরিমানা আদায় করেন বিশ্ববিদ্যালয়ের স্টেট শাখার কর্মকর্তারা।

এসময় ওই শাখার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন শাবু তাদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানার কথা বলে নেন। এসময় তারা এ জরিমানা প্রশাসনের নির্দেশে নিচ্ছেন বলে জানান। তবে টাকা নেয়ার পর তাদেরকে কোন রশিদ বা লিখিত দেননি। এদিকে টাকা নেয়ার একদিন পর আনসার সদস্যদের কাছ থেকে মুচলেকাও নেয় তারা ৷ এসময় মুচলেকায় গাছ কেটে নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অপরাধ, পরবর্তীতে আর করবেন না বলে জানান ঝিনাইদহ আনসার কমান্ডার তাহাজউদ্দীন ও সহ-কমান্ডার মজিদ।

তবে মুচলেকায় জরিমানার কোন বিষয় উল্লেখ ছিল না। লিখিত কোন কিছু ছাড়াই প্রশাসনের কথা বলে এই জরিমানা আদায় করেন স্টেট শাখার এই কর্মকর্তারা।

এদিকে টাকা নিয়ে সে টাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা দেয়ার কথা থাকলেও প্রায় ১ মাস সময় গড়ালেও সে টাকা জমা দেয়া হয় নি বলে জানা গেছে৷ নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেয়ার কথা জানা গিয়েছে। এর আগেও স্টেট শাখার বিরুদ্ধে ওজন ছাড়াই ক্যাম্পাসের খড়ি বিক্রি করার অভিযোগ আছে ৷ যেখানে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ভালো হয়ে যাও মাসুদ

এবিষয়ে ঝিনাইদহ জেলা আনসার ক্যাম্পের প্রধান কমান্ডার (পিসি) তাহাজউদ্দীন আহমেদ বলেন, আমরা সাধারণত ক্যাম্পাসে কিছু মরে যাওয়া গাছ কেটে রান্নার কাজে ব্যবহার করেছিলাম। আমরা ভুল বুঝতে পেরে স্টেট শাখার সাথে কথা বলে ভবিষ্যতে এমন হবে না বলে জানিয়েছি। পরে তারা আমাদের কাছ থেকে শাস্তিস্বরূপ ৪ হাজার টাকা নিয়েছেন। সাথে মুচলেকাও নিয়েছেন। তবে টাকা জমা নেয়ার কোন রশিদ বা লিখিত দেননি তারা। রশিদ দিতে কয়েকদিন বললেও তারা রশিদ দেননি।

এবিষয়ে স্টেট শাখার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন শাবু জানান, নির্দেশনা অনুযায়ী আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি। তবে সে টাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা হয়েছে কিনা তা শাখা প্রধান জানেন। এবিষয়ে আমি কিছু বলতে পারিনা।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে স্টেট শাখার প্রধান টিপু সুলতান বলেন, নাজমুল (শাবু) তাদেরকে টাকা নিয়ে লিখিত দেয়ার কথা ছিল। আচ্ছা আমি রোববারের মধ্যে বিষয়টি সমাধান করে নিব, বলে প্রতিবেদককে জানান টিপু।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা