সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

প্রশাসনিক রদবদলে ইউক্রেনজুড়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অব্যাহত প্রশাসনিক রদবদলে তার দীর্ঘদিনের এক সহযোগী এবং বেশ কয়েকজন উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। অপরদিকে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: মেক্সিকোতে নৌকাডুবি, নিহত ৮

রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানান, জেলেনস্কি তার শীর্ষ সহকারী সেরহি শেফিরকে তার প্রথম সহকারীর পদ থেকে বরখাস্ত করেছেন। ২০১৯ সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ইউক্রেনের এই প্রেসিডেন্ট তার তিনজন উপদেষ্টা এবং প্রেসিডেন্টের দুজন প্রতিনিধিকেও ছেড়ে দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার ওলেক্সি ড্যানিলভকে বরখাস্ত করা হয়েছিল। তিনি পূর্ব ইউরোপের এই দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন এবং তারও আগে গত ৮ ফেব্রুয়ারি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান পদ থেকে ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেন জেলেনস্কি।

আরও পড়ুন: মস্কোর কনসার্টে হামলা, গ্রেফতার ১২

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া রাতের আঁধারে ১২টি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী।

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, ইউক্রেনের আংশিক অধিকৃত দোনেৎস্ক প্রদেশে রাশিয়ার গোলাবর্ষণে দুইজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

এই অঞ্চলের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে রয়েছেন। এছাড়া গত ২২ মার্চ প্ল্যান্টটিতে হামলার পর ৭ লাখ মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে চলে গিয়েছিলেন।

মূলত সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ বাড়িয়েছে এবং এতে করে বেশ কয়েকটি অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা