রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার
শিক্ষা

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধ সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ডনবাস যুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে এটি উদ্ধার করেছে পুলিশ। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট টিম মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকার স্থানীয় যুবক মারুফ জানান, আজ সকাল ৮টার দিকে তিনি হাঁটতে বের হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তিনি। এসময় তিনি ইট সদৃশ কিছু একটা দেখতে পান। ওপরে তুলে দেখতে পান এটি একটি মর্টারশেল। পরে এটিকে পলিথিনে প্যাচিয়ে কৃষি অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি মর্টারশেল পাওয়া গেছে। আমি দু’জন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে এটিকে নিষ্ক্রিয় করে।

উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পার্শ্ববর্তী পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিনদিন পর আরও দু’টি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা