সরকারি চাকরিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি
শিক্ষা

সরকারি চাকরিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি

রাবি প্রতিনিধি : ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক মানবন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান সংগঠনটির সদস্য শিক্ষার্থীরা ।

মানবন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এরপর যদি আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়, তবে আমাদের আর বাঁচার জায়গা থাকবে না। দেশের কোথাও কেউ অপরাধ করলে তাকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। যেখানে আমাদের আদর্শ ব্যক্তি দরকার সেখানে দুর্নীবাজ ব্যক্তিরা আসে। তাহলে আমাদের উন্নতি হবে কিভাবে? পার্বত্য অঞ্চলে আমদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, আমরা আসলেই সবক্ষেত্রে পিছিয়ে আছি।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি নিতে সংসদকে চিঠি

তারা আরও বলেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু আমরা এক লাফে উন্নয়নের এই জোয়ারে সামিল হতে পারব না। সবার সাথে এক তালে তাল মিলিয়ে চলতে পারব না।

তাই আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগটুকু দরকার। আমরা এখনও প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে অন্যদের সমকক্ষ হতে পারিনি। আমাদের কিছু সুযোগ সুবিধা দরকার। তাই আমাদের অধিকার আমরা ফিরে চাই। সে কারণে সকল চাকরিতে আমাদের ৫% কোটা বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদারের সঞ্চালনায় সুশান্ত কুমার সহীতা, বিজয় চাকমা, নকুল পাহান, পলাশ পাহান, চিভূতি ভূষণ মাহাতোসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা