শিক্ষা

রাবির হলগুলোতে সিট বাণিজ্যে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সিট বাণিজ্যের সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে ‘রাকসু আন্দোলন মঞ্চ’। সেই সঙ্গে হলগুলোতে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব বন্ধ করে নিয়মিত হল সংসদ চালু করাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়।

আরও পড়ুন: দেশে আরও একজনের মৃত্যু

তাদের অন্যান্য দাবিগুলো হলো: বৈধ প্রক্রিয়ায় আবাসিকতা প্রদানসহ নিরাপদ পরিবেশে হলে অবস্থানের সু-ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনলাইনে প্রতিটি হলের তালিকা হালনাগাদ করতে হবে এবং নিয়ম মেনে হল প্রাধ্যক্ষদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের আমতলায় এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। আগামী ৭ দিনের মধ্যে তাদের দাবিসমূহ মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারি দেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুল মজিদ অন্তর বলেন, সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। একজন শিক্ষার্থীর বৈধভাবে হলে সিট পাওয়া ন্যায্য অধিকার হলেও প্রশাসন সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিয়ম অনুযায়ী হলগুলোতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিট বরাদ্দের নিয়ম থাকলেও অধিকাংশ হলেই তা মানা হচ্ছে না।

তিনি আরও বলেন, সবগুলো হলেই শত শত সিট ফাঁকা থাকলেও শুধু জিয়াউর রহমান হল এবং শামসুজ্জোহা হলে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে সিট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দকৃত শিক্ষার্থীদের ১০-১৫ শতাংশের বেশি শিক্ষার্থীকে হলে ওঠাতে পারেনি হল প্রশাসন। আর এই সুযোগে হলের সিটগুলো ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে নিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

আরও পড়ুন: কাউকে চিনতে পারছেন না আনোয়ারা

অন্তর বলেন, করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি হলে প্রায় দেড় হাজার সিট শূন্য হয় যার মধ্যে ১১শতাধিক সিটে হল ভেদে সিটপ্রতি ৫-১০ হাজার টাকার বিনিময়ে উঠিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই সঙ্গে বৈধ শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়া এবং বৈধ আবাসিক শিক্ষার্থীদেরকে হলে উঠতে বাধা দেওয়ার ঘটনাও নিয়মিত ঘটছে। যা বিশ্ববিদ্যায়ের জন্য চরম লজ্জার বিষয়। বিশ্ববিদ্যায়কে সত্যিকার বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের দাবিসমূহের দ্রুত বাস্তবায়ন চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান, রাবি শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন, রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা