শিক্ষা

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে প্রাক্তনীদের মিলনমেলা বৃহস্পতিবার 

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের ২দিন ব্যাপী পুনর্মিলনী বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে শুরু হবে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

বুধবার (২৩ মার্চ) বিভাগ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক তানজিমা ইয়াসমিন বলেন, আগামী ২৪-২৫ মার্চ (বৃহস্পতিবার-শুক্রবার) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রথমদিন (২৪ মার্চ) সকাল ৯টায় ড. কুদরত-এ- খুদা একাডেমিক ভবনের সামনে পুনর্মিলনীর উদ্বোধন ও উদ্বোধন শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং সকাল ১০টায় তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলির মৃত্যু

তিনি আরও বলেন, দুইদিন ব্যাপী এই মিলনমেলায় বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মো. কায়েস উদ্দিন এবং বিভাগের শিক্ষক ও প্রথম ব্যাচের ছাত্র প্রফেসর ড. মো. রেজাউল করিমকে বিশেষ সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এ মিলনমেলায় এলামনাস গ্যাজুয়েটদের টেকনিক্যাল সেশন, স্মৃতিচরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি রবীন্দ্রসংগীত শিল্পী প্রফেসর ড. লাইসা আহমদ লিসা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ কবিতা আবৃত্তি করবেন ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা