শিক্ষা

চলতি মাসেই মাধ্যমিকের ক্লাস শুরু

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আশা প্রকাশ করেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কমে আসায় প্রাথমিকের পর চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমিকের ক্লাশও পুরোদমে শুরু করার।

আরও পড়ুন:বিএসসির ভুলে নাবিকের প্রাণহানি

শুক্রবার রাজধানীর গুলশানে স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে আশা প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি, এ মাসের মাঝামাঝি থেকেই আমরা মাধ্যমিকে পুরোদমে ক্লাশ শুরু করতে পারব।

করোনার দুই ডোজ টিকা পাওয়া শিক্ষার্থীদের নিয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাশ শুরু করা হয়। এর আগে একমাস অনলাইনে ক্লাশ নেওয়া হয়। তবে মাধ্যমিকের ক্লাশ সপ্তাহের সবদিন নেওয়া হয়নি। শ্রেণিভিত্তিক রুটিনে সীমিত সংখ্যায় ক্লাশ হচ্ছে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত।

আরও পড়ুন:গণহত্যার অভিযোগে গ্রেফতার ২

পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে চলবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমরা নীতিমালা তৈরি করছি। ২৬ মার্চ প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা রয়েছে, এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করব কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করব। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা যে অনলাইন ক্লাশ করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড এডুকেশন না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরাসরি ও অনলাইন ক্লাশের মিশ্র পদ্ধতিকে বলা হচ্ছে ব্লেন্ডেড এডুকেশন। সেজন্য শ্রেণিকক্ষগুলোকে সেভাবে তৈরি করতে হবে। আমাদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

আরও পড়ুন:ইউক্রেনে রুশ জেনারেল নিহত

দীপু মনি মনে করেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত, সেটাই যৌক্তিক।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা