শিক্ষা

এসএসসি ও এইচএসসির সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের জুন মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগস্ট মাসে নেয়া হবে এইচএসসি পরীক্ষা। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড।

অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।

সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়। নতুন পুনর্বিন্যাসে বাংলা ২য় পত্রের ব্যাকরণ থেকে ১৫ নম্বর থাকবে। আর নির্মিতি হিসেবে থাকবে ৩৫ নম্বর।

এদিকে, বিশ্বব্যাপী করোনার কারণে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস আগামী ২ মার্চ থেকে শুরু হবে সশরীরে পাঠদান। রোববার (২০ ফেব্রুয়ারি ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারির নির্দেশনা মোতাবেক ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। আগামী ২ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা