শিক্ষা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

খোরশেদ আলম, রাবি: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পাসের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রাবির এক শিক্ষার্থী আহতের ঘটনার প্রেক্ষিতে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর নাম এম. এ আজিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। মানববন্ধন থেকে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা ।

কর্মসূচিতে ফোকলোর বিভাগের শিক্ষার্থী রিসা বলেন, নিরাপদে চলার জন্য আমরা ট্রেন পছন্দ। কিন্তু এখন দেখছি ট্রেনেও আমরা নিরাপদ না। বাংলাদেশের পত্রিকাগুলো খুলে দেখলে অহরহ দুর্বৃত্তদের পাথরের আঘাতে ট্রেনের যাত্রী আহতের ঘটনা দেখা যায়। এমনকি অনেকে মারাও গেছেন। আজকে আমরা আমাদের এক বন্ধুকে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি।

কর্মসূচিতে একই বিভাগের শিক্ষার্থী আপন বলেন, ‘কী দোষ ছিল আমার বন্ধুর, তাকে কেনো আহত করা হলো। এই মানুষগুলো নিরাপরাধ মানুষকে আঘাত করে কী মজা পান। আমরা এই কর্মসূচিতে থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই। দুর্বৃত্তদের এমন শাস্তি দেওয়া হোক যাতে করে এ ধরনের ঘটনা এ দেশে আর না ঘটে।

মানববন্ধনে ফারসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশফাকুর রহামান সঞ্চালনা করেন। মানববন্ধনের সাথে একাত্মতা জানান ফারসি বিভাগের সভাপতি অধ্যাপক মো. ওসমান গণী। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইসি গঠন: বিকেলে ১০ জনের নাম চূড়ান্ত

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পাঁচজন বন্ধুসহ মহানগর ট্রেন মহানন্দা এক্সপ্রেস করে আব্দুলপুর থেকে রাজশাহীতে আসছিলেন আজিজ। পথে আড়ানি স্টেশন পার হওয়ার পর দুর্বত্তদের পাথরের আঘাতে আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে তার বন্ধুরা। পরে তার অবস্থা শক্সকাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা