শিক্ষা
মেগা প্রকল্পের কাজ

ইবিতে রাতের আঁধারে আসছে অনুমোদনহীন রড!

আদিল সরকার, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকা মেগা প্রকল্পের অধীনে চলছে ১০ তলা একাডেমিক ভবনের কাজ। যেখানে পাঁচটি রড ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রাতের আধারে অনুমোদনহীন একটি নতুন রড নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সেই রড ব্যাবহারে বাধা দেয়া হয়। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রয়ার দেখা দিয়েছে।

জানা যায়, ৬৮ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের লেক এলাকা সংলগ্নে একাডেমিক ভবনের কাজ পায় মাইশা ও হোসাইন কনস্ট্রাকশন গ্রুপ। এই একাডেমিক ভবনের কাজের জন্য ৫টি কোম্পানির রডের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত

সোমবার (২৪ জানুয়ারি) রাতে অনুমোদনহীন এসএস টাইগার রড নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এই রড আনতে আগে থেকেই নিষেধ ছিলো বলে জানিয়েছেন প্রকৌশল অফিস। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নতুন করে রড নিয়ে আসার বিষয়টি অবহিত হওয়ার পর ঘটনাস্থলে তদারকি করতে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ঠিকাদারদের সাথে তদের বাককিতণ্ডার ঘটনা ঘটে। তবে বর্তমানে রডটি রেখে দেয়া হয়েছে। পরবর্তীতে টেস্ট করিয়ে ব্যবহার উপযোগী হলে তা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মুন্সী সহীদ উদ্দীন মো. তারেক।

তিনি বলেন, ‘অনুমোদনহীন রডটা দিয়ে আপাতত কাজ করা হচ্ছেনা। ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে সেটা টেস্ট করানো হবে। টেস্ট রিপোর্ট ওকে হলে অনুমতি দিতে হবে। তখন আমাদের বাধা দেয়ার কিছু থাকবে না।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এই ঘটনার কারণে ঠিকাদারকে জবাদিহির আওতায় আনা হবে। রডগুলো কোন ভাবেই কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা