শিক্ষা

শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৫ সাবেক শিক্ষার্থীকে আটক করে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহায়তার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্যের ভিত্তিতে তাদের আটক করতে সহায়তা করেছে ঢাকার সিআইডি। তাদেরকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সংবাদমাধ্যমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: শাবির সাবেক ২ শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর ফার্মগেট ও উত্তরা এলাকা থেকে শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করা হাবিবুর রহমান স্বপন, একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করা রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদকে আটক করা হয়। তবে এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদের পাশের বছর জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা