শিক্ষা

শাবির সাবেক ২ শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক দুই শিক্ষার্থীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আটক করেছে বলে দাবি করেছেন স্বজনরা। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান (স্বপন)।

স্বজনদের দাবি, চলমান আন্দোলনের মধ্যেই শাবিপ্রবির সাবেক দুই শিক্ষার্থীকে রাজধানীর উত্তরা থেকে নিয়ে গেছে সিআইডি।

এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, শাবিপ্রবির কোনো শিক্ষার্থী আমাদের কাছে আটক নেই।

আরও পড়ুন: শাবির শিক্ষার্থীদের মেডিকেল সাপোর্ট বন্ধ

নিজেকে স্বপনের লোকাল গার্ডিয়ান হিসেবে পরিচয় দিয়ে সোমবার (২৪ জানুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে আটকের বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের ২০০৮-০৯ ব্যাচের শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিকী। হাবিবুর রহমান উত্তরার যে বাসায় থাকেন, ওই ভবনেই থাকেন শাহ রাজী সিদ্দিকী। আর রেজা নূর মুঈন থাকেন রাজউক উত্তরা আবাসিক প্রকল্প এলাকায়।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘সিইই-এর Habibur Rahman (স্বপন) আর আর্কিটেকচার-এর Reza Noor Muin কে সিআইডির সাইবার ক্রাইম ইউনিটের একটি টিম উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে। উত্তরা ১৩ নম্বর সেক্টরে মাইক্রোতেই ছিল ঘণ্টাখানেক, হয়তো আরও কয়েকজনকে আনা হবে তারপর একসঙ্গে সবাইকে নিয়ে যাওয়া হবে সিআইডি হেডকোয়ার্টারে। আমি, আমার মা আর ভাইকে নিয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জানার চেষ্টা করেছি, কী কারণে এ হয়রানি। অনশনরত শিক্ষার্থীদের ডোনেট করায় ওদের নেওয়া হচ্ছে বলে জানালো!

দুজনের পরিবারই দুশ্চিনায় নির্ঘুম রাত কাটাচ্ছে, একজনের রোববারই জার্মানির ভিসা হয়েছে কিছুদিনের মধ্যে সেখানকার একটি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করার কথা! স্বপনের লোকাল গার্ডিয়ান আমরা হওয়ায়, আমার অসুস্থ মা-বাবা এখনো ঘুমোতে পারেননি কারণ আমরা চলে আসার পর থেকেই তার নম্বর বন্ধ।

সাইবার পুলিশ সেন্টার ইনভেস্টিগেট করছে... ফোন নম্বর আমকে ইনবক্স করলেই পেয়ে যাবেন। আমার ফ্রেন্ডলিস্টে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাস্টিয়ান ভাই/আপু যারা আছেন সম্ভব হলে ওদের সহযোগিতা করুন।

যোগাযোগ করা হলে তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর ওদের উত্তরার বাসা থেকে ধরে নিয়ে যায় সিআইডির কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তিরা। ঘণ্টাখানেক তাদের মাইক্রোবাসে রেখে দেওয়া হয়, তখন আমরা কথা বলেছি তাদের সঙ্গে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা