ছবি: সংগৃহীত
শিক্ষা

শাবিপ্রবির আন্দোলনে নেতৃত্বদানকারীদের সব অ্যাকাউন্ট বন্ধ

সিলেটে প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ দাবির আন্দোলনে নেতৃত্বদানকারীদের ব্যাংক অ‌্যাকাউন্ট, বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, ওই সব অ‌্যাকাউন্টে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা আন্দোলনকারীদের খাবার ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা করছিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) থেকে সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দোলনে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থী জানান, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যেসব ভাই-আপুরা অর্থ সহায়তা পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে এসব অ‌্যাকাউন্টে কেউ টাকা পাঠাবেন না।

এদিকে এ ব্যাপারে বিকাশের সিলেট ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন বলেন, ‘অ‌্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত অ‌্যাকাউন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও ব্যবসয়িক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এর বেশি হলে অ‌্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া সরকার চাইলেও বন্ধ করে দিতে পারে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা