শিক্ষা

ইবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে পরীক্ষা

আদিল সরকার, ইবি: চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনার আলোকে ২২ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। তবে খোলা থাকবে আবাসিক হল। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চলবে। এতে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে রেজিস্ট্রার দফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সরকার থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা হল প্রভোস্ট, ডিন ও বিভাগীয় সভাপতিদের নিয়ে জরুরি মিটিং করে এসব সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান একটু আলাদা। এখানে হল বন্ধ করলে শিক্ষার্থীদের বাইরে থাকার ভালো জায়গা নেই। আর যেখানে জায়গা পাবে এর চেয়ে হলে থাকাটাই বেশী নিরাপদ। তাই সবকিছু বিবেচনা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা