শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চান শাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ঢাকায় আলোচনার জন্য আহবান জানালেও তবে ঢাকায় নয়, তার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসতে চান।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত দূত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে এ কথা জানিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ সেহেতু আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না। আমরা আশা করব শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি তিনি দেখবেন এবং আলোচনা করবেন।

এ সময় আন্দোলনস্থলে উপস্থিত শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষার্থীদের বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের এখানে আসতে চাচ্ছেন তবে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দুই-এক দিনের মধ্যে আসতে পারছেন না। কিন্তু তিনি আসার ইচ্ছা ব্যত্যয় করেছেন। তবে তিনি শিক্ষার্থীরা যতজন চায় তারা ঢাকায় আলোচনায় বসতে পারবেন বলে জানিয়েছেন।

এদিকে শিক্ষার্থীরা বলেন, ভিসি আমাদের বোম মেরেছে, গুলি করেছে, পুলিশের লাঠিচার্জ করেছে- এগুলো সবই প্রমাণিত। আমরা অসুস্থ অনশনরত ভাইবোনদের রেখে কীভাবে যেতে পারি। আমরা ঢাকায় না গিয়ে অনলাইনে আলোচনায় বসতে চাচ্ছি এবং শিক্ষামন্ত্রীকে আমাদের পরিস্থিতি দেখতে আসার আহবান জানাচ্ছি।

এ সময় শফিউল আলম বলেন, আসলে অনলাইনে তো সব বিষয়ে আলোচনা হয় না। সামনাসামনি অনেক বিষয় উঠে আসে- এজন্য তিনি সামনাসামনি বসতে চাচ্ছেন। শিক্ষার্থীদের ঢাকায় যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সরাসরি কথা বললে বিষয়টি ভালোভাবে সমাধান হতো।

এ সময় শিক্ষার্থীরা অনলাইনেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানান। এ সময় বিষয়টি অমীমাংসিত রেখেই শফিউল আলম চৌধুরী নাদেল চলে যান।

এর আগে বিকালে শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকায় আলোচনায় বসার আহবান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা