শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম।

অধ্যাপক নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। সব দিক বিবেচনা করে আপাতত এক সপ্তাহের জন্য সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার (১৬-২০ জানুয়ারি) পর্যন্ত এই সিদ্ধান্ত থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ রাখছি। সেখানের পাওয়া তথ্য মতে, করোনা আক্রান্তের হার বেড়েছে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিয়ত সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান শামসুর রহমান বলেন, আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেয়েছে। তবে নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমরা নিয়মিত অবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করছি। স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সিদ্ধান্তে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সশরীরে ক্লাস বন্ধের কথা বলা হলেও চালু রাখা হয় পূর্ব নির্ধারিত পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস সমূহ। এদিকে নতুন করে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক সপ্তাহের জন্য সশরীরে পরীক্ষাও বন্ধ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা