অধ্যাপক সাইদা গাফ্ফার
শিক্ষা

টাকা লুট করতে ঢাবি অধ্যাপককে খুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফ্ফারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত সাঈদা গাফ্ফারের নির্মাণাধীন বাড়ির রাজমিস্ত্রী আনারুল ইসলামকে (২৫) গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশ। আনারুল গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুর্জুগ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

গত ১১ জানুয়ারি সন্ধ্যা থেকে তার ছেলে-মেয়েরা কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তার মেয়ে সাহিদা আফরিন বৃহস্পতিবার কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, জিডির পর নির্মাণাধীন বাড়ির প্লটে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পরে ওই প্লটে কর্মরত রাজমিন্ত্রী আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে প্লট থেকে একটু দূরে একটি জঙ্গল থেকে অধ্যাপক সাঈদা গাফ্ফারের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজমিন্ত্রী আনারুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন অধ্যাপক সাঈদা গাফফারের হাতে টাকা দেখে তিনি ছিনিয়ে নিতে চান। এ সময় সাঈদা গাফ্ফার চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আনারুল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন প্রফেসর সাঈদা গাফ্ফার। পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে বাড়ি নির্মাণ করার সুবাদে তিনি গত ১১ মাস আগে স্থানীয় জনৈক মোশারফ মৃধার বাড়িতে ভাড়া বাসায় উঠেন।

নিহত সাঈদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত কিবরিয়া উল খালেকের স্ত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা