শিক্ষা

হাফ ভাড়ার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

আদিল সরকার, ইবি প্রতিনিধি: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকৃত বাসে শিক্ষার্থীদের জন্য হাফভাড়া নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণ এবং ক্যাম্পাস থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়ক সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচী পালন করা হয়। শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ইবি শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াসের সঞ্চালনায় মানববন্ধনে রায়হান বাদশা রিপন, মেহেদী রাফি, মাহমুদুল হাসান, আব্দুর রউফ, জিকে সাদিক বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে সর্বদা তীব্র গতিতে গাড়ি চলাচল করে। কিন্তু এই রাস্তা পারাপারে সেখানে কোন গতিরোধক বা ফুটওভারব্রিজ নেই। ফলে যে কোন সময় বড় দূর্ঘটনার শিকার হতে পারে শিক্ষার্থীরা। দূর্ঘটনার মুখোমুখি হওয়ার আগেই প্রশাসনের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।

এছাড়া প্রতিনিয়ত টিউশনি সহ নানান কাজে কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে যাতায়াত করতে হয় আমাদের। ফলে লাইন বাসে ফুল ভাড়া গুণতে হয়। যা খুবই দুখঃজনক। হাফভাড়া শিক্ষার্থীদের প্রতি কোন অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। তাই দ্রুত পরিবহন শ্রমিকদের সাথে বসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবি জানান।

একইসাথে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ শহরের রাস্তা যেন মরণফাঁদ। ফলে দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা