শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব- দোলনচাঁপা ছাত্রী হল প্রভোস্ট সিরাজাম মনিরা
শিক্ষা
জাককানইবি'র হল প্রভোস্টসহ ৫ জনের পদত্যাগ

বিজয় দিবসের খাবার নিয়ে ছাত্রলীগ সেক্রেটারির খবরদারী

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠেছে। এঘটনায় ক্ষোভ জানিয়ে দোলনচাঁপা ছাত্রী হলের প্রভোস্টসহ ৫ শিক্ষক পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন ওই পাঁচ শিক্ষক।

পদত্যাগী শিক্ষকরা হলেন, হল প্রভোস্ট সিরাজাম মনিরা, বাকী ৪জন হাউজ টিউটর- আফরোজা আক্তার লিপি, ফারজানা খানম, আরিফুর রহমান, রাশেদুর রহমান।

ঘটনার সূত্রপাত, বিজয় দিবসে হলে দুপুরের খাবার খাওয়ানো নিয়ে। বিজয় দিবসের অনুষ্ঠানে হলের সাধারণ শিক্ষার্থীদের জন্যে শুধু দুপুরের খাবারের আয়োজন করার ব্যবস্থা করেছিলো ছাত্রী হলের প্রশাসন।
এদিন দুপুরের খাবারের অর্থের পরিমাণ নিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) তর্কাতর্কি হয় দোলনচাঁপা ছাত্রী হলের হল প্রভোস্ট এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের মধ্যে।

এতে আপত্তি জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব বলেন, দুই হলে সমন্নয় করে যারা আয়োজনে থাকবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। এবং সেটি সাধারণ সম্পাদক বাস্তবায়ন করবেন।

তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আয়োজন করতে বাধ্য করতে গিয়ে ওই শিক্ষক ও হলের দায়িত্বে কর্মরতদের ‘বাজে মন্তব্য এবং ব্যবহার’ করেছেন বলে শিক্ষকদের অভিযোগ।

অন্যদিকে এই পদত্যাগ করাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব।

এই ঘটনায় জরুরি সাধারণ সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আগামী ৩ কর্মদিবসের মধ্যের রাকিবের শাস্তি নিশ্চিত করা না হলে কর্মবিরতিতে যাবার ঘোষণা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সভায় অংশ নেয়া একাধিক শিক্ষক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শিক্ষকদের উপর এক প্রকার খবরদারী করা যেনো তার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এর সামাধান না হলে শিক্ষকরা আর চুপ থাকবে না।

হল প্রভোস্টসহ ৫ শিক্ষকের পদত্যাগপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ইতোমধ্যে হল প্রশাসন তাদের বক্তব্য জানিয়েছে, শিক্ষক সমিতিও রেজুলেশন করে মতামত জানাবে। সব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা