শিক্ষা

ঢাবি’র শিক্ষার্থী ইলমার ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী মেঘলা চৌধুরী ইলমার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে ইলমার ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে বিকালে ইলমার লাশ গ্রহণ করেন তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে পরে বিকেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনরা।

মৃত ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিকেলে ঢাবিতে তার প্রথম জানাজা শেষে ধামরাই উপজেলার পাঠানটোলা গ্রামে বাড়িতে ইলমার দাফন করা হবে।

এর আগে বনানী থানার উপ-পরিদর্শক এসআই গুলশান আরা বানু, মেঘলা চৌধুরী ইলমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মৃত ইলমার শরীরের বিভিন্ন স্থানে কালচে জখমের ছোপ ছোপ দাগ রয়েছে। তার হাতে পায়ে গাঢ়ে লম্বালম্বি ও থুতনিতে কালচে জখম ছিল।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর বিকেল রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা চৌধুরী। ইলমাকে প্রথমে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শশুড় ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। ঢাকার ধামরাই পাঠান টোলা গ্রামের পরিবহন ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ও শিল্পী চৌধুরীর মেয়ে ‌এলমা চৌধুরী মেঘলা। ৪ বোনের মধ্যে সে ছিল বড়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী মেঘলা চৌধুরী ইলমার লাশ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেয়েটিকে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে ছিল এই বিক্ষোভ সমাবেশ। কর্মসূচিতে ইলমার অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত ও স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এর দ্রুত বিচার কার্যকরের দাবি জানিয়েছেন বক্তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা