শিক্ষা

পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা বহাল

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা না থাকলে বৃত্তি পরীক্ষা বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৬ ডিসেম্বর) শিক্ষাক্রমের পরিবর্তন নিয়ে একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে সংযুক্ত হয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সাল থেকে পুরোপুরি নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা। ২০২৩ সাল থেকে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার আগে আসছে জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তিত শিক্ষাক্রমের পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে।

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখা, এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা না নেওয়া, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের বিভাজন তুলে দেওয়াসহ বিভিন্ন পরিবর্তনের কথা বলেন শিক্ষামন্ত্রী।

পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা না থাকলে শিক্ষার্থীদের যে বৃত্তি ছিল তা উঠে যাবে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৃত্তি, উপবৃত্তি যেটা ছিল, সেটা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। পাশাপাশি প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসির যে সনদের ব্যবস্থা ছিল, সেটাও থাকবে।

তিনি বলেন, একটা পর্যায় শেষ করার পার এটা তার একটা স্বীকৃতি, সে পাঁচ বছর পড়েছে, প্রাথমিক শেষ করেছে, সে যদি একটা সনদ পায়, সেটা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য তার আনন্দের একটা যোগান হবে। আমরা সনদটা রাখছি, তবে যেভাবে পরীক্ষাগুলো হত সেভাবে পরীক্ষা হবে না। পরীক্ষার চাপ কমাতে বছর শেষে সামষ্টিক মূল্যায়নের আগে শিক্ষাবর্ষ জুড়ে চলবে শিখনফল মূল্যায়ন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা