শিক্ষা

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি: ছাত্রলীগের দুই পক্ষের দেয়া পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে এ উত্তেজনা সামাল দিতে শনিবার রাতের মধ্যে ছাত্রদের এবং রোববার সকালের মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

আনন্দ মোহন কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসাবে পরিচালিত হবে।কেন্দ্রের দেয়া এ সিদ্ধান্তকে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ সমর্থন জানায় এবং একই সাথে আরেক পক্ষ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ শুক্রবার রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজ ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা নয়, মহানগর ছাত্রলীগের অংশ হিসাবে পরিচালনার দাবি জানায়।

একই দাবিতে শনিবার সকালেও কলেজের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ওই মানববন্ধন ঘিরে রাতে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এমন প্রেক্ষাপটে শনিবার রাতেই আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব হল বন্ধ ঘোষণা করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে হল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হবে।’

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরির্দশক ফারুক আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা