শিক্ষা

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, রংপুর: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পরাগ মাহমুদ আহত হয় এবং সকালে জগিং করতে বের হয়ে রংপুরের লালবাগে শিক্ষক মনিরুজ্জামান দুর্বৃত্তদের হামলার শিকার হয়।

জানা যায়, মনিরুজ্জামান সকালে জগিং করতে বের হলে কতিপয় অপরিচিত যুবক দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে পরাগ মাহমুদ নিজের ছাত্রাবাস থেকে সরদারপাড়ায় বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে বিপরীত দিক থেকে আসা তিন যুবক তার পথরোধ করেন। তারপর তার কাছে থাকা সবকিছু দিয়ে দিতে বলেন। পরাগ অপারগতা জানালে এক যুবক তার পকেট থেকে চাপাতি বের করে পরাগের হাতে কোপ দেয়। তার কাছে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সুব্রত ঘোষ নামে এক শিক্ষার্থীর সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার খবর শুনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেই। পরে তাদের দেখে আসি। এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা