শিক্ষা

প্রস্তুত প্রাথমিকের ক্লাস রুটিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়েও রোববার থেকে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হতে যাচ্ছে। কবে কোনদিন কোন বিষয়ের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি খসড়া রুটিন তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রুটিনে প্রতিদিন দুই শিফটে দুই শ্রেণির ক্লাস নেয়ার কথা বলা হয়েছে। দু'একদিনের মধ্যেই রুটিনটি চূড়ান্ত করে বিদ্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

প্রস্তাবিত ক্লাস রুটিনে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের ক্লাসে বসাতে হবে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া হবে। এছাড়া শনিবার প্রথম শ্রেণির ক্লাস, রোববার তৃতীয় শ্রেণির, মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির ও বুধবার চতুর্থ শ্রেণির ক্লাস নেয়া হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ক্লাস শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে। আর দ্বিতীয় শিফটে সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৪টায় শেষ হবে।

রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুন্নাহার লিপি সমকালকে বলেন, শিক্ষার্থীদের কবে কোন শ্রেণির ক্লাস নিতে হবে, সে ধরনের একটি নির্দেশনামূলক গাইডলাইন তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আমরা একটি খসড়া রুটিন দেখেছি। এভাবে রুটিন তৈরি করলে সুশৃঙ্খলভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া, প্রতিদিন একজন শিক্ষার্থীকে দুটি করে মাস্ক বিতরণ করা, তিন ফুট দূরত্ব বজায় রেখে ক্লাসে বসানো, শরীরের তাপমাত্রা মাপতে থার্মোমিটার ব্যবহার করা, ওয়াশরুম, ক্লাসরুম, খেলার পাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাসের উপযোগী করতে অধিদফতর থেকে নির্দেশ দেয়া হয়েছে। তবে সব সরকারি বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এক না হওয়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্লাস রুটিন, ক্লাস রুমে শিক্ষার্থী বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা বলেন, আমরা একটি খসড়া ক্লাস রুটিন তৈরি করেছি। সেটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে সেটি সব বিদ্যালয়ে ও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা