শিক্ষা

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদ লাঞ্ছিত হন। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের বুধবার বেলা ১২টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় প্রতীকী অনশন শুরু করে। এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কোন বিবরণ উপলভ্য নেই।আন্দোলনরত শিক্ষার্থী তামিম সিরাজী বলেন, আমরা শান্তিভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় দুর্বৃত্তরা এসে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের সামনে এই হামলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদ বলেন, আমিসহ কয়েকজন সাংবাদিক কর্মসূচিটির তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় একদল যুবক এসে আন্দোলনকারীদের উপর হামলা ও মারধর শুরু করে। এ সময় আমাকেও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, কোনকিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সাথে সাথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কারা হামলা চালিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা