শিক্ষা

ডোপ টেস্ট করা হবে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনতে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে নীতিমালা নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়াকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নীতিগতভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা কি প্রক্রিয়া করা হবে, এজন্য কি ধরনের সুযোগ-সুবিধা দরকার, এটা কি সরকারের তরফ থেকে করা হবে, নাকি বিশ্ববিদ্যালয় করবে, অর্থাৎ কিভাবে এটা বাস্তবায়ন করা হবে, সেটা নিয়ে কমিটি নীতিমালা তৈরি করবে।

অধ্যাপক টিটু মিয়া বলেন, ডোপ টেস্টের জন্য বিশ্ববিদ্যালয়ের তো এখন সক্ষমতা নেই। এটার জন্য ইকুইপমেন্টস লাগবে, ম্যানপাওয়ার লাগবে।

এটা কি বিশ্ববিদ্যালয়ে করা হবে, নাকি অন্য কোনো ইনস্টিটিউটে করা হবে, কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আমরা একটি কমিটি কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও প্রতি বছর নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই ডোপ টেস্ট করানো হবে জানান অধ্যাপক টিটু মিয়া।

প্রাথমিকভাবে অ্যাডমিশনের শুরুতে এই এই ডোপ করানো হবে। পর্যায়ক্রমে প্রতি ইয়ারে স্টুডেন্টদের একবার ডোপ টেস্ট করানো যেতে পারে। সক্ষমতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত নেবে।

মাদকাসক্তদের চিহ্নিত করতে সকল পর্যায়ে ডোপ টেস্ট কার্যক্রম চালুর তাগিদ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গত রোববার জাতীয় সংসদে কমিটির এক বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বছরে একবার ডোপ টেস্টের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও ডোপ টেস্টের তাগিদ দেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা