শিক্ষা
এসএসসি ও এইচএসসি পরীক্ষা

সংক্রমণ না কমলে অ্যাসাইনমেন্টেই মূল্যায়ন 

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি মোকাবেলায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্য কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলে ধাপে ধাপে সে ছুটি বাড়ানো হয়। কিন্তু এরই মধ্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়সূচি বার বার পেছানো হয়। তাই সরকার আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু সে পর্যন্ত করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে না আসলে শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় মূল্যায়ন করেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৮ আগস্ট)সকালে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক এ কথা জানান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পর কলেজ খুলে দেওয়া হবে।

তবে স্কুলের শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় যেহেতু এই মুহূর্তে তাদের টিকার আওতায় আনা যাচ্ছে না, তাই স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী আগামী সপ্তাহে কারিগরি কমিটির সঙ্গে আলোচনায় বসবেন। তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভা শেষে দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ কলেজ এবং মর্গ্যান বালিকা উচ্চা বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠান দুইটির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।

এর আগে গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা