শিক্ষা

এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি ও ২৪ মাসের বেতনের বাইরে বেশি টাকা আদায় করলে শাস্তির মুখে পড়তে হবে কলেজগুলোকে। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ফরম পূরণ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ মাসের বেশি (২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন) বেতন আদায় করা যাবে না। আর ফরম পূরণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে আসতে বলা যাবে না।

ফরম পূরণে অনিয়মের কোনো অভিযোগে সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে বৃহস্পতিবার, তা চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

ফরম পূরণ

ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে আগেই জনিয়েছে, এইচএসসির ফরম পূরণ কার্যক্রম চলবে ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত। আর ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক এসএমএম পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবে।

করোনার কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফরম পূরণের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে। কোনো অবস্থায় শিক্ষার্থী বা অভিভাবক সশরীরে প্রতিষ্ঠানে যেতে পারবেন না।

নির্বাচনী পরীক্ষা না হওয়ায় সে জন্য কোনো ফি নেয়া যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এসব আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। অনুমোদনহীন রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীকে ফরম পূরণ করালে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই সেটি বাতিল করা হবে।

কোন বিভাগে কত ফি

পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এক হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

কন্ট্রোল রুম

এইচএসসির ফরম পূরণসংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেয়া ফোন নম্বরগুলো হলো ০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮ এবং ০১৭২২৭৯৭৯৬৩।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা