শিক্ষা

ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি অনুকূল থাকলে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি যদি অনুকূলে না আসে তাহলে গত বছরের মতো সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়া হবে। তবে আমরা এখনো পরীক্ষা নিয়েই ফল দিতে চাই।

তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে প্রস্তুতিতে কোনো ঘাটতি না হয়, সংক্ষিপ্ত সিলেবাস ওইভাবেই ডিজাইন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। একইসঙ্গে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

এর আগে বুধবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

ওই দিন তিনি বলেছিলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা