শিক্ষা

অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: খুব ভালো পরীক্ষা দেয়া সত্ত্বেও গণহারে একই বিষয়ে অনেককে অকৃতকার্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এসব সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

বুধবার (১১ আগস্ট) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা ২০২১ সালে সম্পন্ন হয়। ২০ জুলাই এর ফল প্রকাশিত হয়। এতে ৭২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হন এবং বাকি ২৮ শতাংশ অকৃতকার্য হন। যার মধ্যে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে এবং সশরীরে পরীক্ষা দিলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়। অনেক শিক্ষার্থী ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা খুব ভালো পরীক্ষা দেয়া সত্ত্বেও গণহারে একই বিষয়ে অনেকে অকৃতকার্য হয়েছেন। যেটি কোনোভোবেই বিশ্বাসযোগ্য নয়।

তারা বলেন, আমাদের অনেকের বাবা দিনমজুর, কৃষক। এছাড়া কোভিড-১৯ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। চার বছরের কোর্স আট বছরে গিয়ে শেষ হলে আমরা চাকরি জীবনে প্রবেশ করতে অনেক সমস্যার সম্মুখীন হবো। আমরা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তাই পরবর্তী সেশনের সঙ্গে পরীক্ষা দেয়া সম্ভব নয় ।

দ্রুততম সময়ে পরীক্ষা নিয়ে ফল প্রদান এবং যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন তাদের খাতাগুলো নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বদরুজ্জামান জানান, শতকরা ২৮ ভাগ ফেল করার বিষয়টি সঠিক নয়। কারণ এখানে অন্তত ১০ ভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কলেজগুলো খোলা হলে দ্রুততম সময়ে পরীক্ষা নেয়া হবে। আর নিজ নিজ কেন্দ্রে পরীক্ষার খাতা পাঠানোর কোনো নিয়ম নেই। পরীক্ষার খাতার মধ্যে পরীক্ষার্থীর নাম ও কলেজের নাম লেখা থাকে না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা