শিক্ষা

স্থগিত শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট 

নিজস্ব প্রতিবেদক: ১৬তম শিক্ষক নিবন্ধনধারীদের স্থগিত মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরু হবে ২৪ আগস্ট।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সই করেন যুগ্ম সচিব এ বি এম শওকত ইকবাল শাহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত তারিখ প্রার্থীদের টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এসএমএস পাওয়ার পর পরীক্ষার্থীদের আগের ডাউনলোড করা প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত সব সার্টিফিকেট, মার্কশিট এবং এনআইডির মূল কপিসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় উপস্থিত হতে হবে।

যুগ্ম সচিব এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, দেশে চলমান বিধিনিষেধ থাকার কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল। সরকার বিধিনিষেধ তুলে নেয়ায় নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নির্ধারিত তারিখগুলোতেই মৌখিক পরীক্ষা নেয়া হবে।

নতুন নির্ধারিত তারিখ

৪ এপ্রিল ২০২১ তারিখের পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে ২৪ আগস্ট।

৫ এপ্রিলের পরীক্ষা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের মৌখিক পরীক্ষা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের পরীক্ষা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের পরীক্ষা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের পরীক্ষা ৩১ আগস্ট এবং ১২ এপ্রিলের পরীক্ষা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর মৌখিক পরীক্ষা শুরু হয়। করোনার কারণে দেশে লকডাউন ঘোষণা করা হলে গত ৪ এপ্রিল ১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা