শিক্ষা

রাবি শিক্ষকের হত্যার হুমকি, সত্যতা মেলেনি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সরকার সুজিত কুমারকে প্রাণনাশের হুমকির সত্যতা মেলেনি।

ওই অধ্যাপকের সাধারণ ডায়েরির তদন্ত শেষে এ তথ্য জানান নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন।

মোবাইল ফোনে হুমকির প্রেক্ষিতে নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২৯ জুলাই বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন অধ্যাপক ড. সরকার সুজিত কুমার।

মুক্তিযোদ্ধা ও গবেষক ড. সরকার সুজিত কুমার পরিবার নিয়ে রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় বসবাস করেন। অভিযোগ পাবার পর থেকেই তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল বোয়ালিয়া থানা পুলিশ। সেই সঙ্গে চলছিল জিডির তদন্ত।

ওসি নিবারন চন্দ্র বর্মণ বলেন, জিডির তদন্তে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছে। অধ্যাপক ড. সরকার সুজিত কুমার তার মোবাইলে একটি নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেয়ার অভিযাগ এনেছেন।

আমরা তদন্ত করে দেখেছি, ওই দিন এবং ওই সময় সেই নম্বরটি থেকে তার ফোনে কোনো কলই আসেনি। এমনকি অন্য কোনো অপরিচিত নম্বর থেকেও কল আসেনি।

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এটি নিশ্চিত হয়েছি। তাছাড়া ওই অধ্যাপক তার অভিযোগের কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারেননি পুলিশের কাছে। সেই অর্থে তার অভিযোগটি খারিজ হয়ে গেছে।

থানায় দাখিল করা জিডিতে অধ্যাপক ড. সরকার সুজিত কুমার উল্লেখ্য করেন, মহান মুক্তিযুদ্ধবিষয়ক তার রচিত চারটি গ্রন্থের মধ্যে একটি ‘নাটোর জেলার ইতিহাস এতিহ্য ও মুক্তিযুদ্ধ’ অন্যতম।

২০০৮ সালে এ গ্রন্থটি প্রকাশ করা হয়। পরের বছর ২০১০ সালে গ্রন্থটি প্রথম সংস্করণ প্রকাশ পায়। এরপর ২০২১ সালের বই মেলায় প্রকাশ পায় দ্বিতীয় সংস্করণ।

প্রথম গ্রন্থ প্রকাশের ৩১০ পৃষ্ঠায়, প্রথম সংস্করণের ৩৬১ পৃষ্ঠায় এবং দ্বিতীয় সংস্করণের ৬০০ পৃষ্ঠায় রাজাকার হাসান আলীর নাম মুদ্রিত হয়েছে।

এই অধ্যাপকের দাবি, মুক্তিযোদ্ধা, শহীদ ও স্বাধীনতাবিরোধীদের নাম মাঠপর্যায়ে ৩ বছর যোগাযোগ করে নাটোর জেলার গ্রামগঞ্জে ঘুরে মুক্তিযুদ্ধ বিষয়ে সাক্ষাৎকার নিয়ে ছবি তুলে তথ্য সন্নিবেশিত করেছেন তিনি। একাধিক সাক্ষাৎকারদাতা নাটোর কান্দিভিটার (পুরাতন কোর্টপাড়া) হাসান আলী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একজন ‘কুখ্যাত রাজাকার’ ছিল বলে তথ্য দিয়েছেন।

গত ১ আগস্ট ড. সরকার সুজিত কুমার ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, রাজাকার হাসান আলী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পিতা, এটি তিনি জানতেন না। কিন্তু বর্তমানে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ গঠন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে বইটি আলোচনায় আসে। এরপর এমপি শিমুলের পক্ষ নিয়ে ইতোমধ্যেই আমাকে কিছু অপরিচিত সন্ত্রাসী জীবননাশের বারবার হুমকি দিয়ে যাচ্ছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা