শিক্ষা

বাঁচতে চায় রাবি শিক্ষার্থী রনি

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম রনি ‘লিওকোমিয়া’ নামক এক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে যা এক ধরনের ব্লাড ক্যান্সার। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রনি রংপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রনি সবার বড়।

রনির চাচাতো ভাই রিপন জানান, প্রথম দিকে রনির জ্বর ছিলো। কিছুদিন পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর পর যখন অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তখন আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। পরীক্ষা-নীরিক্ষার পর গত ২৫ জুলাই রনির ব্লাড ক্যান্সার ধরা পরে। এখন তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, রনির পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। তার ভিটে-বাড়িও নাই। বর্তমানে তারা তার বড় চাচার বাড়িতে থাকে। তার যথাযথ চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যেতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এতে প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন।

এদিকে রনিকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন রনির সহপাঠীরা। তার বন্ধু তয়ন ঝাঁ বলেন, ‘রনি আমাদের ব্যাচের ভদ্র ছেলেগুলোর মধ্যে একজন। সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। এভাবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি রনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। আর এজন্য আপনাদের সবার একটু সহযোগিতা দরকার। সবাইকে যে যার যায়গা থেকে রনির জন্য এগিয়ে আসার আহবান করছি।’

রনিকে সাহায্য করতে মোবাইল ব্যাংকিং বিকাশ/রকেট/নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

সাহায্য পাঠানোর ঠিকানা:- বিকাশ ০১৫২১৫২৯৩২৩, ০১৮২৮৯২২২৪৭। রকেট- ০১৩০৬২৮৫৩৬৭, ০১৫২১৫২৯৩২৩। নগদ- ০১৩০৬২৮৫৩৬৭, ০১৫২১৫২৯৩২৩। এক্সিম ব্যাংক- ০৩৮১২১০০৩১৮৬৯৫ (রাজশাহী ব্রাঞ্চ)।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা