শিক্ষা

প্রশ্ন উঠেছে কলিমুল্লাহর মানসিক সুস্থতা নিয়ে!

নিজস্ব প্রতিবেদক : শেষ কর্মদিবসে গভীর রাতে ক্লাস নিয়ে বিতর্কে জড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। তার ক্লাস নেয়ার ঘটনায় ‘বোধ’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

কলিমুল্লাহ বেগম রোকেয়ায় চার বছর উপাচার্যের দায়িত্ব পালন করলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

এদিকে এ উপাচার্যের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, ‘একজন শিক্ষক তো কখনই এ ধরনের কাজ করতে পারেন না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এটা কীভাবে করেন, তা আমার জানা নেই। কলিমুল্লাহ যা করেছেন, সেটা কোনো সুস্থ মানুষের কাজ নয়।’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেয়ার পর থেকে গত চার বছর ধরে কলিমুল্লাহর নানা উদ্ভট কর্মকাণ্ড নিয়ে অসংখ্য সংবাদ প্রকাশ হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ে যান না, তার মাকে করেছেন নিয়োগ বোর্ডের সদস্য, একের পর এক স্বজনকে বসিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নানা পদে। আর এর মধ্যে দিনে ২২ ঘণ্টা কাজ করার দাবি, সব শেষ অনিয়মের তদন্ত ঠেকাতে হাইকোর্টে করেছেন রিট।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ছাত্রদের একটি বড় অংশ কলিমুল্লাহর বিরুদ্ধে ক্ষুব্ধ। তার অনুপস্থিতিতে সেখানে প্রশাসনিক কার্যক্রম গত চার বছরে ব্যাহত হয়েছে নানাভাবে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে নিয়োগ দেয়ার পর কলিমুল্লাহর উপস্থিতি কার্ড নিয়ে প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে।

উপাচার্য হিসেবে কলিমুল্লাহর মেয়াদ শেষ হবে আগামী ১৩ জুন। তার আগে বৃহস্পতিবার ফজরের পূর্বে অনলাইনে তার ক্লাস নেয়ার ঘটনা নিয়ে ওঠে আলোচনার ঝড়। তবে এর কোনো ব্যাখ্যা দেননি তিনি। একাধিক নম্বর থেকে কল করেও তার সাড়া মেলেনি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কলিমুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’ এর আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘একজন শিক্ষক হিসেবে নয়, একজন সাধারণ কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষ এত রাতে ক্লাস নেবেন, এটা ভাবা যায় না। শিক্ষক হিসেবে আমি লজ্জিত।’

এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এগুলো তো মন্তব্যের বাইরে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য অশোভন ও দুঃখজনক। এতে তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভাবমূর্তি নিচের দিকে নেমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উপাচার্যরা তো হবেন পথপ্রদর্শক। তারা যদি এমন অশোভন ও হাস্যকর কাজ করেন, তাহলে তো শুধু তারাই ব্যর্থ নন, এতে প্রতিষ্ঠানও হেয় হয়।’ কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকে হেয় করেছেন বলে মনে করেন তিনি।

এক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক সংস্থা ইউজিসি চেয়ারম্যান বলছেন, ‘সব কিছুর একটা সীমা থাকে। কলিমুল্লাহর সমস্যা তার ব্যক্তিত্বে।’

আইন অনুযায়ী একজন শিক্ষক এত রাতে ক্লাস নিতে পারেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছু তো আইনে লেখা থাকে না। এটা তো ম্যাটার অফ প্রপার সেন্স। এ ঘটনা শুনে আমি হেসেছি। এত রাতে পড়াশোনা হয় কি না, এটাই প্রশ্ন। আমি তো কখনও শুনিনি এত রাতে কোনো শিক্ষক ক্লাস নেন। এ ধরনের ঘটনা প্রত্যাশিত নয়। কী এমন ঘটনা ঘটল যে, রাত ৩টায় ক্লাস নিতে হবে? ইটস নট এ গুড প্র্যাকটিস।’

এর আগে কলিমুল্লার রুচি নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ও। গত ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয়ে কলিমুল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন জমা পড়ার পর ৪ মার্চ সংবাদ সম্মেলন করে তিনি শিক্ষামন্ত্রী দীপু মনিকে দোষারোপ করেন। তার অভিযোগ, শিক্ষামন্ত্রীর আশ্রয়-প্রশ্রয় ও আশকারায় তার বিরুদ্ধে তদন্ত হয়েছে।

সেদিন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে কলিমুল্লাহর বক্তব্য খণ্ডন করে বলেন, ‘মন্ত্রীর বিরুদ্ধে কলিমুল্লাহ যে বক্তব্য রেখেছেন তা শুধু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনকই নয়, নিতান্তই রুচিবিবর্জিত।’

গত ৯ জুন রাত সাড়ে ৮টায় কলিমুল্লাহ ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ‘পলিটিক্যাল থট’ কোর্সের ক্লাস নেবেন বলে জানান। এরপর রাত ৩টা ২০ মিনিটে গুগল মিটে ক্লাস শুরু করেন। ক্লাস শেষ হয় ৩টা ৫৫ মিনিটে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা