শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিনিধি: ২০১৫-১৬ অর্থবছরের খসড়া বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১৫ শতাংশ মূসক চালুর প্রস্তাব করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুন) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে 'নো ভ্যাট অন এডুকেশন' ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীরা বলেন, ২০১৫ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংকট নিরসন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও ছাত্র স্বার্থ রক্ষার লক্ষে 'নো ভ্যাট অন এডুকেশন' প্লাটফর্মটি গঠন করেছিলো শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাখ্যান করছি।

এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০১৫ সালে সরাসরি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের কথা বলা হয়েছিলো।

এবারও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে করের টাকা আদায়ের পায়তারা করা হচ্ছে, যা শিক্ষাকে পণ্যে রূপান্তর করার নীলনকশা।

'নো ভ্যাট অন এডুকেশন'-এর সংগঠক মুক্ত রেজওয়ান-এর সভাপতিত্বে ২০১৫ সালের ভ্যাটবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সোহান তাসনিমা, শাহরিয়ার অপূর্ব, মো. রাকিব হাসান সুজন, প্রিতম ফকির ও সালমান রাহাত উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন শাওন বিশ্বাস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা