শিক্ষা

সিনেমায় ভিসি কলিমউল্লাহ, ভিডিও ভাইরাল

শিক্ষা ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর ভিসি হিসেবে ১৩ জুন মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যেই মাঝরাতে অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে সমালোচনা ও সামাজিক মাধ্যমে ট্রল হয়েছে।

এবার বাংলা সিনেমায় অভিনয়ের একটি ভিডিও প্রকাশ হয়েছে তার। যা রীতিমতো ভাইরাল।

ঢাকা পুলিশ কমিশনারের ভূমিকায় সিনেমায় অভিনয় করেছেন নাজমুল আহসান কলিমউল্লাহ। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি শহরের গডফাদারদের ধরার জন্য পুলিশের অনান্য কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন। একজন উপাচার্য হয়েও সিনেমায় অভিনয়ের বিষয়টি অনেকেই নেতিবাচকভাবে দেখছেন।

তবে ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ বিষয়টি নিয়ে চিন্তিত নয়। তিনি ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন জানিয়ে গণমাধ্যমে বলেন, ‘ফেসবুকে ভিডিওটি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে, সেই সিনেমায় আমি প্রথম অভিনয় করি।

যেটি ব্যাপক ব্যবসা সফল হয়। এতে আমাকে ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে দেখা গেছে।’

নাজমুল আহসান কলিমউল্লাহ আরও বলেন, ‘কেউ যদি আমার অভিনয় নিয়ে আলোচনা-সমালোচনা এমন কী ট্রল করে তাহলে বুঝতে হবে অভিনেতা হিসেবে আমি স্বার্থক। কেন না একজন অভিনেতার প্রধান কাজ হচ্ছে দর্শককে আনন্দ দেওয়া।’

উল্লেখ্য, রাত সোয়া ৩টায় অনলাইনে ক্লাস নিয়ে আলোচনায় এসেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা চলছে।

বুধবার (৯ জুন) দিবাগত রাত ৩টা ২০মিনিটে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্যাল থট’কোর্সের ক্লাস নেন নাজমুল আহসান কলিমউল্লাহ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা