শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ‘ছাত্র-শিক্ষক সমাবেশ’ ব্যানারে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) বেলা ১১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এতে সারাদেশের শিক্ষার্থীরা যোগ দেন।

শিক্ষার্থীরা সমাবেশে বলেন, করোনাভাইরাসের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের শিক্ষাবর্ষের ক্ষতি করা হচ্ছে। অন্য সকল কিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক না বলেও দাবি করেন সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা। সেখানে আগামী মঙ্গলবার (১ জুন) থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

সান নিউজ/ আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা