শিক্ষা

স্বশরীরে পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

শিক্ষা ডেস্ক: এখন থেকে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে স্বশরীরে পরীক্ষা নিতে পারবে। যদিও এতদিন কেবল অনলাইনে পরীক্ষা আয়োজনের অনুমতি ছিল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক ভার্চুয়াল বৈঠকে এ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার ইউজিসির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নেওয়া গত বছর ২২ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম গ্রহণ করতে পারবে। চিঠির সঙ্গে অনলাইনে পরীক্ষা নেওয়া সংক্রান্ত স্বল্প ও দীর্ঘ মেয়াদি রূপরেখা পাঠানো হয়েছে।’

চিঠিতে আরো বলা হয়, দেশে বিরাজমান কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে ইউজিসির আগে পাঠানো সরাসরি (ইনপারসন) ও অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি (ইনপারস) ও অনলাইন পদ্ধতিতে গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

বর্তমানে শুধু অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি আছে। ৬ মে এ সিদ্ধান্ত দিয়েছিল সংস্থাটি।

তবে এর আগে বিশ্ববিদ্যালয় গুলোর সরাসরিও শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ডিসেম্বরে। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার পর সেটি বাতিল করা হয়।

ইউজিসির জানিয়েছে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এবং নিজ নিজ একাডেমিক কাউন্সিলের ভিত্তিতে স্বশরীরে পরীক্ষা নেওয়া যাবে। তবে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা