শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়াসহ ৬ দফা দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মে) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দেশের গার্মেন্টস শিল্প, শপিংমল, যানবাহনসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সব ঠিক চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। এতে করে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বিভিন্ন অসামাজিক কাজে ঝুঁকে পড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটকে থাকা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাসে সম্পন্ন, চাকুরির সময়সীমা বৃদ্ধিসহ ৬টি দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম হাবিবুল্লাহ, রিপন আহমেদ, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আল আমিনসহ অনেকে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা