শিক্ষা

বেতন-বোনাস একসঙ্গে পাচ্ছেন এমপিও শিক্ষকরা 

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস একসঙ্গে ছাড় করা হয়েছে।

রোববার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী অগ্রণী ও জনতা) মাধ্যমে আটটি চেক ছাড় করেছে। শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মের মধ্যে বেতন-বোনাসের টাকা তুলতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামী ৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা