শিক্ষা

৫ মে জানা যাবে ভর্তি পরীক্ষা পেছাবে কি না! 

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলমান বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিধিনিষেধের মেয়াদ আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে।

এ অবস্থায় দেশের সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

বিদ্যমান পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো যায় কি না তা নিয়ে আগামী ৫ মে বৈঠক ডেকেছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। সেদিন বেলা ১১টায় ভার্চুয়ালি এ মিটিং হবে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

তথ্যমতে, দেশে ৪৬টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম চালু রয়েছে। এরমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলোতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে।

এ বছর তিন গুচ্ছে ২৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে বাকিগুলোতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কথা জানতে পেরেছি। তাছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা (বিশ্ববিদ্যালয় পরিষদ) আগামী ৫ মে উপাচার্যদের নিয়ে একটি সভা ডেকেছি, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে (পরীক্ষা পেছানো) সিদ্ধান্ত নেব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, দেশে করোনা মহামারি চলছে গত বছর থেকে। আমরা আগেই বলে দিয়েছিলাম যে, করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে এলে আমরা সশরীরে ভর্তি পরীক্ষার আয়োজন করব।

তিনি বলেন, আগামী ৫ মে বিশ্ববিদ্যালয় পরিষদের একটি মিটিং রয়েছে। করোনা পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি সেখানে এজেন্ডা হিসেবে রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা