শিক্ষা

শেষ হচ্ছে এনটিআরসিএর আবেদনের সময়

নিজস্ব প্রতিবেদক: আজ ৩০ এপ্রিল (শুক্রবার) মধ্যরাতে (রাত ১২টা) শেষ হচ্ছে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদনের সময়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে আবেদনের সময় বাড়ানো হবে না।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪,৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য পদের বিষয় ও পদভিত্তিক আবেদন চলছে। এনটিআরসিএ জানিয়েছে, ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

প্রতিটি আবেদনের ফি ধরা হয়েছে ১০০ টাকা। ফি জমা দেয়া যাবে ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

গত ৩০ মার্চ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৪,৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১,১০১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬,৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০,৯৯৬টি। এর মধ্যে ১৯,১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪,৩০৪টি পদের মধ্যে ২,২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

আরও বলা হয়, ২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীদের যাদের বয়স ৩৫-এর বেশি হয়ে গেছে, তারাও আবেদন করতে পারবেন।

এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী যেসব শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগের আবেদনগুলো অন্য প্রার্থীর মতো জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিষ্পত্তি করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা