শিক্ষা

ঢাকায় অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়, ইউজিসির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ‘লন্ডন স্কুল অব কমার্স ঢাকা (এলএসসি)’ নামে রাজধানীতে বিদেশী বিশ্ববিদ্যালয়ের অনুমোদনবিহীন একটি স্টাডি সেন্টারের খোঁজ পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব কমার্সের নাম ব্যবহার করেছে এ স্টাডি সেন্টারটি।

এ স্টাডি সেন্টার থেকে যুক্তরাজ্যের ওয়ারেহাম গ্লেন্ডওয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার এবং স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি’র অধীনে বিভিন্ন ধরনের ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রী প্রদান করছে। স্টাডি সেন্টারটির নামে ২০০৭ সালে একটি ওয়েবসাইট (www.lscdhaka.org) খোলা হয়েছে এবং শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে বলছে, এ স্টাডি সেন্টারটি পরিচালনায় সরকার ও কমিশনের অনুমোদন নেই। একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমোদনহীন এ স্টাডি সেন্টারটি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

স্টাডি সেন্টারটির ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ২০০৫ সাল হতে কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজধানীর গুলশান- ২ এর গুলশান সেন্টার এবং বনানীর ওশান টাওয়ারে এলএসসি’র দুটি অফিস খোলা হয়েছে। এ দুটি কেন্দ্র থেকে বিএ (অনার্স) বিজনেস স্ট্যাডিজ, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ফাউন্ডেশন ইন বিজনেস এবং প্রফেশনাল ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল বিজনেস ডিগ্রি প্রদান করা হচ্ছে। এসব কোর্সের মেয়াদ ৮ মাস থেকে ২ বছর। আগামী মে মাসে এসব কোর্সে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বলা হয়েছে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পার্টনার ইউনিভার্সিটির সহযোগিতায় এলএসসি ঢাকা সাশ্রয়ী মূল্যে বিএ (অনার্স) এবং এমবিএ’র মতো ফাস্ট ট্র্যাক কোর্সের ডিগ্রি প্রদান করছে। এখানে কোন শিক্ষার্থী ভর্তি হলে পার্টনার ইউনিভার্সিটির লন্ডন, মাল্টা, মালয়েশিয়া, শ্রীলংকাসহ আন্তর্জাতিক ক্যাম্পাসসমূহে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবেন।

লন্ডন স্কুল অব কমার্স ঢাকা বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩(৩) ও ৩৯ অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং আইনের ৪৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।

তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

অধ্যাপক চন্দ সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুমোদনহীন এ স্টাডি সেন্টারটি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

উল্লেখ্য, এলএসসি ঢাকা বিডিজবস ডটকমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এর আগে সৈয়দপুরে অস্তিত্বহীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সতর্কবার্তা জারি এবং ‘আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ’ বন্ধে পদক্ষেপের আহ্বান জানায় ইউজিসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা