শিক্ষা

চড় মেরে পদ হারালেন ইবির সহকারী প্রক্টর 

ইবি প্রতিনিধি: ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় এক শিক্ষার্থীকে চড় মারার দায়ে পদচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে এ অব্যাহতি দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসান আলী তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসে গাছ থেকে কয়েকটি আম ছিড়েন। তা দেখতে পেয়ে গাছ থেকে নামিয়ে হাসানকে সজোরে থাপ্পর মারেন সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। পরে তাকে ও তার স্ত্রীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আটক করে রাখেন তিনি। আটকের প্রায় ঘণ্টাখানেক পর প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হাসান আলি ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে সহকারী প্রক্টর আরিফ কর্তৃক শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার বিষয়টি তুলে ধরে তার সুষ্ঠু বিচারের দাবি জানায় হাসান। পরে বিষয়টি সমাধানে পরদিন শনিবার (২৪ এপ্রিল) প্রক্টরিয়াল বডির একটি সভা ডাকা হলে সেখানে হাসানকে চড় মারার বিষয়ে দুঃখ প্রকাশ করেন সহকারী প্রক্টর আরিফ। তবে দু:খ প্রকাশের পরও ওই শিক্ষার্থী তার অভিযোগ প্রত্যাহার না করলে পরদিন তার অভিযোগ প্রতিবেদন আকারে উপাচার্য বরাবর জমা দেন প্রক্টরিয়াল বডি। পরে আজ মঙ্গলবার অভিযুক্ত ওই সহকারী প্রক্টরকে তার পদ থেকে অব্যাহতি দেন উপাচার্য।

এদিকে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে চড় মারার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ওইদিনই প্রতিবাদের ঝড় তোলে সাধারণ শিক্ষার্থীরা। সেইসাথে ওই ঘটনায় শনিবার ক্যাম্পাসে দিনব্যাপী আমপাড়া কর্মসূচি নামে অভিনব প্রতিবাদ জানান তারা।

অব্যাহতির বিষয়ে রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘ ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে উপাচার্য স্যার তাকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা