শিক্ষা

এসএসসিতে পরীক্ষা ছাড়া পাস করাতে চায় না বোর্ড

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলেও দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান শেষে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পরিকল্পনা করেছে সরকার।

পরিস্থিতি স্বাভাবিক না হলে হলে বিকল্প চিন্তা করে রাখা হয়েছে। ইতোমধ্যে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কবে পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমরা পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের রেজাল্ট দিতে চাই। সে লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে আমরা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার আলোকে পরীক্ষা নিতে চাই। তবে করোনার কারণে যদি সেটি সম্ভব না হয় তাহলে আমরা বিকল্প মূল্যায়ন নিয়েও চিন্তা করছি। সেজন্য একটি কমিটি কাজ করছে। কমিটি আমাদের যে প্রস্তাব দেবে আমরা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। এরপর তারা আলোচনা করে বিষয়টি ঠিক করবেন।

করোনার কারণে ২২ মে পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৩ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করবে শিক্ষাবোর্ডগুলো। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসও প্রণয়ন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বলা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা