শিক্ষা

এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হয়েছে। অটোপাসের ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিভিন্ন শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা, সিলেট, বরিশাল ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোও আজকের মধ্যে তাদের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

মাউশি জানিয়েছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছে মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

মেধাবৃত্তি পাওয়াদের মধ্যে, ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯, সিলেট শিক্ষা বোর্ডে ৩১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১, যশোর শিক্ষা বোর্ডে ৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ শিক্ষার্থী রয়েছে।

আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে- ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯, রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ২৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০, যশোর শিক্ষা বোর্ডে এক হাজার দুই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ শিক্ষার্থী রয়েছে।

যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা