শিক্ষা

যথাযথ মর্যাদায় নোবিপ্রবিতে সুর্বণজয়ন্তী উদযাপিত

মো. ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

শুক্রবার ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনে থেকে কেক কাটা হয়।

কেক কাটা শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসে বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
পুষ্পার্ঘ অর্পণের শেষে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন নোবিপ্রবি আমন্ত্রিত অতিথিদের সম্মান সূচক "গার্ড অব অনার" প্রদান করে।

পুষ্পার্ঘ অর্পণের সময়ে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিমূলক ডকুমেন্টারি প্রদর্শনী, এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন।

এছাড়াও নোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ে পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী চিত্র প্রদর্শনী " খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের " আয়োজন করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা