শিক্ষা

ইবির হল খোলার দাবিতে শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খোলে দেওয়ার জন্য বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা বলেন, হল না খোলা পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) আন্দোলনের দ্বিতীয় দিনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বেলা ১১টায় ডায়না চত্বর থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

তার আগে, রোববার (২১ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে আলোচনা করেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। আলোচনা শেষে তারা জানান, হল খোলার আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিল শেষে প্রতিটি হলের সামনে হল না খোলা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে তার বাসভবনে আলোচনা করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জীবন, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

আলোচনাকালে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হল, ল্যাব, শ্রেণিকক্ষগুলো যখন দেখি ফাঁকা পড়ে থাকে, অন্যদিকে শিক্ষার্থীরা যখন রাস্তায় অবস্থান করে, বিষয়গুলো আমাকে ভীষণ পীড়া দেয়। যদি অবস্থান থাকতো তাহলে আমিও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিতাম। আমি তাদের আন্দোলনের সঙ্গে একমত।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা চাইলেই হল খোলার ঘোষণা দিতে পারছি না। এ সিদ্ধান্তটা আমাদের হাতে নেই। এ সপ্তাহ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের মিটিং আছে। সেখানে তোমাদের এ যৌক্তিক দাবিগুলো সরকারকে জানাবো। যাতে করে সরকার খুব তাড়াতাড়ি আবাসিক হলগুলো খুলে দেওয়ার অনুমতি দেন। তবে আশা করছি অচিরেই আমরা কোনও নির্দেশনা পাবো।’

এর আগে রোববার সকাল ১১টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সান নিউজ/সবুজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা