শিক্ষা

নোবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভবিষ্যৎ জাতির কর্ণধার। একটা জাতিকে পিছিয়ে দিতে, একটা জাতিকে বিলীন করে দিতে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেখেছি। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার সময় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।

শিক্ষার্থীদের উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বপ্রথম যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং যারা এই হামলার সাথে জড়িত ও নিরিহ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে তাদের

আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা