শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে ভর্তি কমিটি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। ভর্তি কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

বিশেষ সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২১ মে 'ক' ইউনিট, ২২ মে 'খ' ইউনিট, ২৭ মে 'গ' ইউনিট, ২৮ মে 'ঘ' ইউনিট এবং জুন মাসের ৫ তারিখ 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি ফরম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ বিকেল ৪টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। আর টাকা জমাদানের শেষ তারিখ ১লা এপ্রিল এবং প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ১লা মে।

করোনা মহামারি কারণে এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বহু নির্বাচনি (এমসিকিউ) ৬০ নম্বর প্রশ্নের জন্য ৪৫ মিনিট এবং লিখিত ৪০ নম্বর প্রশ্নের জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র ওপর ১০ করে ২০ নম্বর।

করোনা মহামারিতে সৃষ্ট সংকটে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেন্দ্র স্থাপন করে নেয়া হবে।

২০২০-২১ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা- 'ক' ইউনিটে জিপিএ ৮ দশমিক ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে, এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ জিপিএ থাকতে হবে। 'খ' 'গ' 'ঘ' এবং 'চ' ইউনিটে জিপিএ ৮ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে, এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ হতে হবে ৩।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় ২১ মে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা